পিজেএফের নতুন কমিটি, সভাপতি জাকির, সম্পাদক উজ্জ্বল, অর্থ সম্পাদক শিহাব

পিজেএফের নতুন কমিটি, সভাপতি জাকির, সম্পাদক উজ্জ্বল, অর্থ সম্পাদক শিহাব

উত্তরদক্ষিণ অনলাইন । ৩০ ডিসেম্বর ২০১৯ । আপডেট ১০:৪৮

ঢাকায় জাতীয় গণমাধ্যমে কর্মরত পটুয়াখালী জেলার সাংবাদিকদের সংগঠন ‘পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম (পিজেএফ), ঢাকা’র বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও আগামী ২০২০-২০২১ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন, আজকের সংবাদ পত্রিকার বিশেষ প্রতিনিধি আ স ম জাকির হোসেন। সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যথাক্রমে আরটিভির সিনিয়র নিউজরুম এডিটর (স্পোর্টস ইনচার্জ) মোঃ সাইখুল ইসলাম উজ্জ্বল ও দৈনিক উত্তরদক্ষিণের নিউজ এডিটর হানজালা শিহাব।

১৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন,  দৈনিক কালবেলার সিনিয়র রিপোর্টার মোঃ মজিবুর রহমান (সহ সভাপতি), নিউ নেশনের সিনিয়র রিপোর্টার  মুহাম্মদ আনোয়ারুল হক (গাযী আনোয়ার) যুগ্ম সাধারণ সম্পাদক, ভোরের পাতার সহ-সম্পাদক জাওহার ইকবাল খান (সাংগঠনিক সম্পাদক), দর্পণ প্রতিদিনের বার্তা সম্পাদক গনেশ চন্দ্র হাওলাদার (দপ্তর সম্পাদক), বাংলাদেশের আলোর সিনিয়র রিপোর্টার মোঃ আবদুর রাজ্জাক (প্রচার ও প্রকাশনা সম্পাদক), দিনের আলোর স্টাফ রিপোর্টার আবু তাহের বাপ্পা (ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক), সাপ্তাহিক সংবাদ দিগন্তর সিনিয়র যুগ্ম সম্পাদক মুহাম্মদ আবু হানিফ খান (কল্যাণ ও প্রশিক্ষণ সম্পাদক)।

এছাড়া ভোরের ডাকের স্টাফ রিপোর্টার মোঃ বায়েজীদ মুন্সী, এসএটিভির স্টাফ রিপোর্টার মোহসীন কবির, সংবাদ সারাদিনের সম্পাদক মোঃ আবু-আল মোর্শেদ রায়হান, ঢাকা টাইমসের সিনিয়র রির্পোটার বোরহান উদ্দীন এবং নতুন কাগজের মফস্বল সম্পাদক শহীদ রানা কমিটির নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি রাজধানীর পল্টন টাওয়ারের এক অডিটরিয়ামে অনুষ্ঠিত এজিএম-এ আগামী দুই বছরের জন্য পিজেএফ’র নতুন এই কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়। নির্বাচন পরিচালনা করেন- প্রধান নির্বাচন কমিশনার ড. এসএমএ জাফর বাদশা এবং অপর দুই কমিশনার আকন আব্দুল মান্নান ও এ্যাডভোকেট তুহিন হাওলাদার এবং উপদেষ্টা অ্যাডভোকেট মাওলানা মো. রুহুল আমিন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading