প্রেমিকের ওপর নজরদারি, প্রেমিকাকে জরিমানা

প্রেমিকের ওপর নজরদারি,  প্রেমিকাকে জরিমানা

উত্তরদক্ষিণ অনলাইন । ৩০ ডিসেম্বর ২০১৯ । আপডেট ১১:৩০

সাবেক প্রেমিকের উপর নজরদারির দায়ে প্রায় আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের এক প্রেমিকাকে। দেশটির রাস আল খাইমাহ প্রদেশের আদালত এ রায় দেন। এর আগে মিথ্যা একটি অভিযোগে তাকে কারাগারে প্রেরণ করে বলে জানায় এই প্রেমিক। তারপর থেকেই তাদের সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়। আদালতে ওই ব্যক্তির আইনজীবী জানান, একটি শপিং মলে এই নারী তার মক্কেলের ছবি তুলে এবং তা হোয়াটসঅ্যাপে বিভিন্ন জনের সঙ্গে শেয়ার করে, যা তার মক্কেলের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে। তবে ওই নারীর আইনজীবী জানান, তার সাবেক প্রেমিক তাকে অনুসরণ ও উত্যক্ত করার উদ্দেশ্যে সেখানে যাবার ফলে তার মক্কেল কিছু ছবি তুলে তা পুলিশে অভিযোগ দায়েরের জন্য কয়েকজন বন্ধুর নিকট পাঠায়। তবে ওই শপিং মলের পার্কিং লটের সিসিটিভি ফুটেজে দেখা যায় ওই নারী তার সাবেক প্রেমিকের অজান্তেই তার মোবাইল ফোন দিয়ে বেশ কয়েকটি ছবি নিয়েছেন। আদালত এটি দেখার পর ওই নারীকে ১০ হাজার দিরহাম জরিমানা করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading