গোপালগঞ্জে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
উত্তরদক্ষিণ অনলাইন । ৩০ ডিসেম্বর ২০১৯ । আপডেট ১১:৩২
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল ৫ টা পর্যন্ত। গত ২ অক্টোবর গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের চেয়ারম্যান মো: এমদাদুল হক মোল্লা মটরসাইকেল দূর্ঘটনায় নিহত হলে পদটি শূন্য হয়। পরে নির্বাচন কমিশন গত ২৫ নভেম্বর এ ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
উপ নির্বাচনে ২ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। আওয়ামী লীগ মনোনিত প্রয়াত চেয়ারম্যান মো: এমদাদুল হক মোল্লার স্ত্রী নাসরিন সুলতানা নৌকা এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে অ্যাডভোকেট সিদ্দিকুজ্জামান চশমা প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন।
এ ইউনিয়নে ১৬ হাজার ৫৯৫ জন ভোটার ভোট প্রয়োগ করে তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৮,২৫৭ জন ও মহিলা ভোটার ৮ হাজার ৩৩৯ জন। জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নিয়ে গঠিত ৫ টি মোবাইল টিম, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ চলছে।

