জেএসসি: পাসের হারে এবারও বরিশাল, জিপিএতে শীর্ষে ঢাকা
উত্তরদক্ষিণ অনলাইন । ৩১ ডিসেম্বর ২০১৯ । আপডেট ১০:৩৬
জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) আট বোর্ডে এবারও পাসের হার সবচেয়ে বেশি বরিশালে; সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা।
শিক্ষামন্ত্রী দীপু মনি মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে জেএসসি-জেডিসির ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন। শিক্ষামন্ত্রী উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ সময় তার সঙ্গে ছিলেন।
জেএসসি-জেডিসিতে এবার সম্মিলিতভাবে ৮৭ দশমিক ৯০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আর জিপিএ-৫ পেয়েছে ৭৮ হাজার ৪২৯ জন।
এবার বরিশাল বোর্ডে সবচেয়ে বেশি ৯৭ দশমিক ০৫ শতাংশ; এবং ঢাকা বোর্ডে সবচেয়ে কম ৮২ দশমিক ৭২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
অন্যদিকে মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসিতে এবার ৮৯ দশমিক ৭৭ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
কোথায় কেমন ফলাফল
| পাসের হার (%) | জিপিএ-৫ (জন) | বোর্ড | পাসের হার (%) | জিপিএ-৫ (জন) |
| ২০১৮ | ২০১৯ | |||
| ৮৩.১৯ | ২২,৩৩৪ | ঢাকা বোর্ড | ৮২.৭২ | ১৮,৯৫৩ |
| ৯৪.৫৭ | ১৪,৬৩৮ | রাজশাহী | ৯৪.১০ | ১৬,৪৭৮ |
| ৮৬.৯৯ | ৩,৭৪২ | কুমিল্লা | ৮৮.৮০ | ৬,১৩১ |
| ৮৪.৬১ | ৭,২৫৬ | যশোর | ৯১.০৮ | ৯,৭৫৫ |
| ৮১.৫২ | ৫,২৩১ | চট্টগ্রাম | ৮২.৯৩ | ৬,০৪১ |
| ৯৭.০৫ | ৪,৯০৬ | বরিশাল | ৯৭.০৫ | ৪,৯৪৮ |
| ৭৯.৮২ | ১,৬৯৮ | সিলেট | ৯২.৭৯ | ৩,৭৭৩ |
| ৮১.৬৩ | ৬,৩০৩ | দিনাজপুর | ৮৩.৯২ | ৬,৭৬৫ |
| আলাদা করা হয়নি | ময়মনসিংহ | ৮৭.২১ | ৩,৯০৩ | |
| ৮৯.০৪ | ১,৯৮৭ | মাদ্রাসা বোর্ড | ৮৯.৭৭ | ১,৬৮২ |
| ৮৫.৮৩ | ৬৮,০৯৫ | মোট | ৮৭.৯০ | ৭৮,৪২৯ |
ঢাকা বোর্ড থেকে এবার সবচেয়ে বেশি ১৮ হাজার ৯৫৩ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে জেএসসিতে। আর মাদ্রাসা বোর্ডে পূর্ণাঙ্গ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা এক হাজার ৬৮২ জন।

