সোমালিয়ার মার্কিন বিমান হামলা

সোমালিয়ার মার্কিন বিমান হামলা

উত্তরদক্ষিণ অনলাইন । ৩১ ডিসেম্বর ২০১৯ । আপডেট ১০:৩৪

সোমালিয়ায় উগ্রপন্থী সংগঠন- আশ-শাবাবের অবস্থান সন্দেহে বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনারা। এতে আশ-শাবাবের অন্তত চার নেতা নিহত হয়েছে বলে আফ্রিকায় মোতায়েন মার্কিন সেনা কমান্ড দাবি করেছে। সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে আশ-শাবাবের ভয়াবহ বোমা হামলার একদিন পর গত রোববার (২৯ ডিসেম্বর) মার্কিন বাহিনী বিমান হামলা চালায়। আল জাজিরা ও রয়টার্সের খবরে বলা হয়, আফ্রিকায় মোতায়েন মার্কিন কমান্ডের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন বিমানগুলো নিখুঁতভাবে আশ-শাবাবের অবস্থানে হামলা চালায়। এই আশ-শাবাব মোগাদিসুতে বোমা হামলা চালিয়ে বহু বেসামরিক নাগরিক হত্যা করেছে। অবশ্য ওই হামলার বিষয়টি আশ-শাবাবের বক্তব্য পাওয়া যায়নি। তবে সংগঠনটি মার্কিন বিমান হামলার জবাব দেয়ার হুঙ্কার দিয়েছে।

এর আগে গত শনিবার রাজধানী মোগাদিশুর একটি নিরাপত্তা চেক পয়েন্টের কাছে বিস্ফোরকভর্তি ট্রাকের সাহায্যে বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। এতে অন্তত ৯০ জন নিহত এবং ১২৫ জন আহত হয়। বিস্ফোরণের একদিন পর তুরস্ক সেখানে সামরিক বিমান পাঠিয়ে আহতদের অনেকের চিকিৎসা দেয়ার জন্য আঙ্কারায় নিয়ে গেছে বলে দেশটির গণমাধ্যম খবর দিয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading