ফেব্রুয়ারিতে আসতে পারে নতুন স্যামসাংয়ের নতুন ফোল্ডেবল

ফেব্রুয়ারিতে আসতে পারে নতুন স্যামসাংয়ের নতুন ফোল্ডেবল

উত্তরদক্ষিণ অনলাইন । ৩১ ডিসেম্বর ২০১৯ । আপডেট ১০:৪২

চলতি বছর স্যামসাং নিজেদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন গ্যালাক্সি ফোল্ড উন্মোচন করে। এবার নতুন বছরের ফেব্রুয়ারি মাসে উন্মোচন করতে পারে তাদের নতুন ‘ক্ল্যামশেল’ ফোল্ডেবল স্মার্টফোন। ফোনটি বাজারে ছাড়তে ইতমধ্যেই দক্ষিণ কোরিয়ার তিন মোবাইল সেবাদাতার সঙ্গে আলোচনা শুরু করেছে দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট খ্যাত প্রতিষ্ঠানটি। গত রবিবার (২৯ ডিসেম্বর) বিষয়টি সম্পর্কে প্রথম জানিয়েছে সংবাদ সংস্থা ইয়োনহাপ। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ফেব্রুয়ারিতে আসতে পারে নতুন ফোনটি,- খবর আইএএনএস’র।

প্রতিবদেন থেকে জানা যায়, ফেব্রুয়ারিতেই নিজেদের নতুন ফোল্ডেবল সম্পর্কে বিস্তারিত জানাবে প্রতিষ্ঠানটি। উন্মোচনের পরপরই ফোনটি কেনা সম্ভব হবে বলেও উল্লেখ করেছেন তারা। এদিকে, নতুন  ফোল্ডেবল ফোন প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হয়নি স্যামসাং। ৬.৭ ইঞ্চি পর্দা থাকবে নতুন ফোল্ডেবলে। আর ভাঁজ করা যাবে প্রায় বর্গাকারে। সূত্ররা বলছে, হিসেবে নতুন ফোনটির দামও কম ধরবে স্যামসাং। গ্যালাক্সি ফোল্ডের দাম ধরা হয়েছিল প্রায় দুই হাজার ডলার। নতুন ফোনটির ক্ষেত্রে এক হাজার ডলার দাম নির্ধারণ করার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। ফোনটি মধ্য আয় সীমার ক্রেতাদের কথা চিন্তা করে বাজারে ছাড়ছে স্যামসাং। আগামী বছর সবমিলিয়ে ৬০ লাখ ইউনিট  ফোল্ডেবল মডেলের ফোন বিক্রি করার লক্ষ্য রয়েছে স্যামসাংয়ের। নতুন ‘ক্ল্যামশেল’ ফোনটির নাম কী নির্ধারণ করা হয়েছে, তা এখনও জানা যায়নি। ২০২০ সালের শেষ নাগাদ দ্বিতীয় প্রজন্মের গ্যালাক্সি ফোল্ড নিয়ে আসারও পরিকল্পনা করেছে স্যামসাং।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading