বিদেশে দূতাবাসগুলোকে মুজিববর্ষ পালনের নির্দেশ

বিদেশে দূতাবাসগুলোকে মুজিববর্ষ পালনের নির্দেশ

উত্তরদক্ষিণ অনলাইন । ০১ জানুয়ারি ২০২০ । আপডেট ১১:৫২

পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও মিশনগুলোকে জাতির পিতা বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী তথা মুজিববর্ষ পালনের নির্দেশনা দেয়া হয়েছে। এই নির্দেশনা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনপ্রধানদের কাছে লেখা এক চিঠিতে তিনি এ নির্দেশ দেন।

চিঠিতে স্বাগতিক দেশের সরকার, সুশীল সমাজ এবং প্রবাসী বাংলাদেশিদের নিয়ে মুজিববর্ষ পালনের নির্দেশনা দেন পররাষ্ট্রমন্ত্রী। চিঠিতে বলা হয়, মুজিববর্ষ পালন শুধু আনুষ্ঠানিকতা নয়। বরং এটি জাতি হিসেবে আমাদের পরিচয়। বাঙালি জাতি এবং বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একক ভূমিকার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading