তেলাপোকার অপারেশন!
উত্তরদক্ষিণ অনলাইন । ০২ জানুয়ারি ২০২০ । আপডেট ১০:৩৪
ডিম পাড়তে সমস্যা হচ্ছিল তেলাপোকার। তার মালিক তখন তাকে নিয়ে যায় ভেটেরিনারি চিকিৎসকের কাছে। ওইটুকু পতঙ্গের অপারেশন করেন চিকিৎসক। সফলও হয়েছে তা। এর পরই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে নেটদুনিয়ায়। সম্প্রতি রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের শহর ক্রাসনোয়াক্স শহরে আরশোলার সফল অপারেশনের ঘটনা ঘটে। ওই আরশোলাটিকে বাড়িতে রাখতেন এক ব্যক্তি। ডিম পাড়তে তেলাপোকাটি সমস্যায় পড়েছে দেখে তিনি নিয়ে যান স্থানীয় পশু চিকিৎসাকেন্দ্রে। সেখানেই সফল ভাবে অপারেশন করা হয়। সেই অপারেশনের ভিডিও রাশিয়ার একটি স্থানীয় সংবাদমাধ্যমের টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করা হয়। তার পরই ভাইরাল হয়েছে সেই ভিডিও। ওইটুকু পতঙ্গের অপারেশন করা যে বেশ কঠিন কাজ ছিল তা স্বীকার করে ওই চিকিৎসক বলেছেন, ‘‘এই অপারেশনটা বেশ চ্যালেঞ্জিং ছিল। আরশোলাটিকে অজ্ঞান করে ব্যথার ওষুধ দিয়ে তার দেহ থেকে ডিমের থলি বের করে আনা হয়েছে। সূত্র: আনন্দবাজার

