মোহামেডানকে হারিয়ে ফাইনালে রহমতগঞ্জ

মোহামেডানকে হারিয়ে ফাইনালে রহমতগঞ্জ

উত্তরদক্ষিণ অনলাইন । ০২ জানুয়ারি ২০২০ । আপডেট ১৮:৪৪

পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে উঠল মোহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় মেলেনি কাঙিক্ষত গোল। শেষ পর্যন্ত তাদের হারিয়ে প্রথমবারের মতো ফেডারেশন কাপের ফাইনালে ওঠার কীর্তি গড়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রথম সেমি-ফাইনালে ১-০ গোলে জিতেছে রহমতগঞ্জ। ফাইনালে তারা মুখোমুখি হবে শুক্রবার বসুন্ধরা কিংস-বাংলাদেশ পুলিশ এফসির মধ্যের জয়ী দলের বিপক্ষে।

তৃতীয় মিনিটে মোহামেডানের ত্রাতা সুজন হোসেন। ডি-বক্সের একটু বাইরে থেকে আকপোপোভ আসরোরোভের বাঁকানো ফ্রি কিক দারুণ দক্ষতায় ফেরান এই গোলরক্ষক। দশম মিনিটে মোহামেডানের জাপানি মিডফিল্ডার উরু নাগাতা ডি-বক্সের ভেতরে বল পেয়েও শট নিতে ব্যর্থ।

মোহামেডানের রক্ষণে চাপ ধরে রাখা রহমতগঞ্জ এগিয়ে যায় ষোড়শ মিনিটে। ডান দিক থেকে শাহেদুল আলমের বাড়ানো ক্রসে উজবেকিস্তানের ফরোয়ার্ড তুরায়েভ আকোবির হেডে জাল খুঁজে নেন।

পিছিয়ে পড়ার পর আক্রমণের পসরা মেললেও অ্যাটাকিং থার্ডে তালগোল পাকিয়ে সমতার সুযোগ নষ্ট করতে থাকেন মোহামেডানের ফরোয়ার্ডরা। ৪৩তম মিনিটে শাহেদ হোসেনের ক্রসে ইউসুফ সিফাত হেড করতে ব্যর্থ, যোগ করা সময়ে নাইজেরিয়ান ফরোয়ার্ড ওবি মনেকের শটও খুঁজে পায়নি জাল।

৭৮তম মিনিটে মোহামেডানের আমিনুর রহমান সজীব জালে বল জড়ালেও অফসাইডের কারণে গোল হয়নি। একটু পর রহমতগঞ্জের এনামুল ইসলাম গাজীর জোরালো শট ফিস্ট করে ফেরান গোলরক্ষক।

যোগ করা সময়ে মনেকের ক্রসে নরিতোর হেড দূরের পোষ্ট ঘেঁষে বেরিয়ে গেলে ছিটকে যায় ২০০৯ সালে সর্বশেষ ফেডারেশন কাপ জেতা মোহামেডান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading