বোম্বার্ডিয়ার থেকে আরো ২টি বিমান কিনতে চায় বাংলাদেশ

বোম্বার্ডিয়ার থেকে আরো ২টি বিমান কিনতে চায় বাংলাদেশ

উত্তরদক্ষিণ অনলাইন । ০২ জানুয়ারি ২০২০ । আপডেট ১৮:৫১

কানাডীয় বিমান তৈরি প্রতিষ্ঠান বোম্বার্ডিয়ার থেকে আরো দু’টো ন্যারো ড্যাস কিউ ৪০০ টার্বোপ্রপ্স বিমান কেনার আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ। এব্যাপারে সাশ্রয়ী মূল্যের আনুষ্ঠানিক প্রস্তাব পাঠাতে কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশনের (সিসিসি) প্রতি আহ্বান জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। এ বছর রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে তিনটি সম্পূর্ণ নতুন একই মডেলের স্বল্প পরিসরের বিমান সরবরাহের পর কানাডা সরকারের বাণিজ্য সংস্থা বৃহস্পতিবার (২ জানুয়ারি) আরো দুটি ৭৪-আসন বিশিষ্ট ন্যারো বিমান বিক্রির প্রস্তাব দিলে বাংলাদেশ এই আহ্বান জানায়। খবর বাসসের।

বৃহস্পতিবার সচিবালয়ের বাংলাদেশস্থ কানাডিয়ান দূতাবাসের হাইকমিশনার বেনইত প্রিফনটেইনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপির সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক, কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশনের এশিয়া অঞ্চলের পরিচালক মিজ ইভোনি চিন ও ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশনের ট্রেড কমিশনার মোহাম্মদ কামাল উদ্দিন উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, বাংলাদেশ রাজি হলে কানাডা নতুন উড়োজাহাজ দু’টি ২০২১ সালের মধ্যেই সরবরাহ করতে সক্ষম হবে। কানাডিয়ান হাইকমিশনারের প্রস্তাবের বিপরীতে  প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী কানাডাকে আনুষ্ঠানিক প্রস্তাব প্রেরণের অনুরোধ করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading