হেলিকপ্টার দূর্ঘটনায় তাইওয়ানের সেনাপ্রধান সহ নিহত ৮
উত্তরদক্ষিণ অনলাইন । ০৩ জানুয়ারি ২০২০ । আপডেট ১২ঃ১০
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তাইওয়ানের সেনাপ্রধান জেনারেল শেন ই-মিং নিহত হয়েছেন। দুর্ঘটনায় তার সঙ্গে থাকা আরও সাত জনও নিহত হয়েছেন।
সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, এই ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে সেনাপ্রধানসহ মোট ১৩ জন ছিলেন । রাজধানী কাছে খারাপ আবহাওয়ার মধ্যে হেলিকপ্টারটি একটি পাহাড়ে জরুরি অবতরণ করার সময় বিধ্বস্ত হয়।
প্রাথমিক ভাবে কয়েকজনকে জীবিত উদ্ধার এবং অন্যান্যরা ধ্বংসস্তুপে আটকে আছে বলে জানানো হয়েছিল। জেনারেল শেন-ই মিং হেলিকপ্টারটিতে করে তাইওয়ানের উত্তর-পূর্বের একটি সেনাঘাঁটিতে যাচ্ছিলেন। হেলিকপ্টারে আরো শীর্ষ কয়েকজন সামরিক কর্মকর্তাও ছিলেন বলে জানানো হয়েছে খবরে।
ঘটনাস্থলে উদ্ধারকাজের জন্য আরো দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার এবং প্রায় ৮০ সেনা গেছে। একটি অনুসন্ধান ও উদ্ধারকারী দলও যত দ্রুত সম্ভব ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছে। এই জায়গাটি দূর্গম হওয়ায় উদ্ধারচেষ্টা কাজ অনেক ব্যাহত হচ্ছে।

