মার্কার জরিপ, শীর্ষ ফুটবলার মেসি

মার্কার জরিপ, শীর্ষ ফুটবলার মেসি

উত্তরদক্ষিণ অনলাইন । ০৩ জানুয়ারি ২০২০ । আপডেট ১৬ঃ১৫

একের পর এক রেকর্ড গড়ে ২০১৯ সাল পার করলেন ফুটবলের জাদুকর লিওনেল মেসি।  ফিফা দ্য বেস্ট এবং রেকর্ড ষষ্ঠবারের মতো ব্যালন ডি’ অর ও ২০১৯-২০ মৌসুমের পিচিচি ট্রফিও তার নিজের। এবার মার্কার জরিপে শীর্ষ ১০০ ফুটবলারের তালিকাতেও প্রথম হয়েছেন এই আর্জেন্টাইন তারকা। স্প্যানিশ ক্রীড়া সংবাদমাধ্যম ‘মার্কা’ ২০১৯ সালের সেরা ফুটবলারের জরিপ চালায় ।

জরিপে ৫৯ শতাংশ ভোট পেয়ে মার্কার তালিকার শীর্ষে অবস্থান করছেন মেসি। ১০ শতাংশ ভোট পেয়ে রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা আছেন মেসির পরেই। আর তিনে আছেন লিভারপুলের ভার্জিল ফন ডাইক। বেনজেমার চেয়ে ২ শতাংশ কম ভোট পেয়েছেন তিনি। সেরা দশের বাকি তারকারা হলেন- ক্রিশ্চিয়ানো রোনালদো (৭%), কিলিয়ান এমবাপ্পে (৬%), সাদিও মানে (৪%), ফ্রাঙ্কি ডি ইয়ং (২%), মোহামেদ সালাহ (২%), রহিম স্টার্লিং (১%) ও অ্যালিসন বেকার (১%)।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading