শীতের বৃষ্টিতে সারাদেশে জনজীবন স্থবির

শীতের বৃষ্টিতে সারাদেশে জনজীবন স্থবির

উত্তরদক্ষিণ অনলাইন । ০৩ জানুয়ারি ২০২০ । আপডেট ২০ঃ৫০

শীতের মধ্যে বৃষ্টিতে রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রামসহ সারাদেশে স্বাভাবিক জনজীবন স্থবির হয়ে পড়েছে। শীতে বেড়েছে নিম্ন আয়ের মানুষের ভোগান্তি। বিশেষ করে রাজধানীর ফুটপাতে থাকা মানুষগুলোর রাত পাড় করা দুর্বিসহ হয়ে পড়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত থেকে শুক্রবার রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে হালা বৃষ্টি ও সেইসাথে উত্তরের হীমেল হাওয়ায় শীতের প্রকোপ বেড়েছে। এদিকে, চট্টগ্রামে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে সেখানকার মানুষরের জীবনযাত্রা।

জানা গেছে, চট্টগ্রামে শুক্রবার দুপুর থেকে বৃষ্টি শুরু হয়। বিকেল থেকে টানা বৃষ্টি হতে থাকে। সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৫ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে পতেঙ্গা আবহাওয়া অফিসে।

বৃষ্টিতে সাপ্তাহিক ছুটির দিনে বন্দরনগরীর জনজীবন থমকে যায়। বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে নগরীতে পথচারী ও যানবাহনের সংখ্যাও কমে যায়। শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ শীতের বৃষ্টিতে বেশি ভোগান্তিতে পড়েন। এর আগে শুক্রবার সকাল থেকেই বন্দরনগরীতে সূর্যের দেখা মেলেনি। বেলা ১২টা থেকে শুরু হয় ঝড়ো বাতাস। বেলা ২টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। বিকেল সাড়ে ৩টার দিকে শুরু হয় তুমুল বৃষ্টি। সন্ধ্যা ৭টায় টানা বৃষ্টি হচ্ছিল।

বৃষ্টি হয়েছে রাজধানী ঢাকাতেও। বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। শুক্রবার দিনেও কয়েক দফায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয় ঢাকা শহরে। রাতেও বৃষ্টি অব্যাহত রয়েছে রাজধানীতে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শেখ ফরিদ আহমদ বলেন, শীতকালে সাধারণ উত্তর-পশ্চিম দিক থেকে বাতাস প্রবাহিত হয়। এরসাথে পূবালী বাতাস শুরু হলে বৃষ্টি হয়। তিনি জানান, পূবালী লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

শনিবারও বৃষ্টি হবে: আবহাওয়ার পূর্বাভাসে শনিবারও বৃষ্টির আভাস রয়েছে। এরপর থেকে শুরু হবে মৃদু শৈত্যপ্রবাহ। আগামী রোববার (৫ জানুয়ারি) থেকে তাপমাত্রা কমতে শুরু করবে বলে আবহাওয়াবিদ ফরিদ আহমদ জানিয়েছেন।

শুক্রবার চট্টগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রোববার থেকে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হলে তাপমাত্রা কমে ১৩ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে আবহাওয়াবিদ ফরিদ জানান। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading