নতুন ছবিতে শ্রাবন্তী, সঙ্গে শাশ্বত
উত্তরদক্ষিণ অনলাইন । ০৪ জানুয়ারি ২০২০ । আপডেট ১০:৫০
গত বছর থেকেই শোনা যাচ্ছিল মানস বসুর নতুন ছবিতে কাজ করতে যাচ্ছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সঙ্গে থাকবেন শাশ্বত চট্টোপাধ্যায়। নতুন বছরে এসে সত্যি হলো গুঞ্জন। নতুন জুটি হিসেবে একসঙ্গে অভিনয় করছেন শাশ্বত-শ্রাবন্তী। সম্প্রতি ইন্ট্রাগ্রামে ‘ছবিয়াল’ এর একটি পোস্টার শেয়ার করেছেন অভিনেত্রী শ্রাবন্তী। একজন আলোকচিত্রীর গল্পে নির্মিত হবে ছবিটি। যার নাম হাবুল। সে শ্মশানের ছবি তোলে। মৃত ব্যক্তির শেষ ছবি তিনিই তুলে রাখেন। একদিন এই শ্মশানেই আসে এক সুন্দরী জমিদার গিন্নি। যাকে দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে যায় হাবুল। এক দেখাতেই ভালোবেসে ফেলে সে জমিদার গিন্নি লাবণ্যকে। হাবুলের চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়। আর সুন্দরী জমিদার গিন্নির ভূমিকায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়। লাবণ্যও কি হাবুলকে পছন্দ করবে? এ এক বিচিত্র প্রেমের গল্প। সাসপেন্স রয়েছে কাহিনিতে। কেন শাশ্বত-শ্রাবন্তী? এই গল্প শুনেই হাবুলের চরিত্রের জন্য শাশ্বতর কথা পরিচালকের মাথায় এসেছিল। অন্য আর কাউকে ভাবতেই পারেননি তাই। অন্যদিকে, সুন্দরী অভিনেত্রীর দরকার ছিল। এক্ষেত্রে শ্রাবন্তীই পরিচালকের পয়লা পছন্দ। ইন্দ্রনীল বকসির গল্প নিয়ে মানস তৈরি করেছেন এই ছবি। এখন শুধু মুক্তির অপেক্ষা। সূত্র: সংবাদ প্রতিদিন

