আমরা চাই, আমাদের পুলিশ বাহিনী জনবান্ধব হবে – প্রধানমন্ত্রী

আমরা চাই, আমাদের পুলিশ বাহিনী জনবান্ধব হবে – প্রধানমন্ত্রী

উত্তরদক্ষিণ অনলাইন । ০৫ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:১৮

অপরাধ দমনে আস্থা ও বিশ্বাস অর্জনের মধ্য দিয়ে জনগণের বাহিনী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

রোববা সকালে রাজধানীর রাজারবাগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, “পুলিশ বাহিনীকে জনগণের পুলিশ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে হবে। জনগণের আস্থা, বিশ্বাস অর্জনের মধ্য দিয়ে যে কোনো ধরনের অপরাধ দমন করা সহজ এবং সেই দৃষ্টিকোণ থেকে আপনারা কাজ করবেন- সেটাই আমি আশা করি। আমরা চাই, আমাদের পুলিশ বাহিনী জনবান্ধব হবে।”

অনুষ্ঠানে পুলিশ সদস্যদের কুচকাওয়াজ উপভোগ করেন এবং সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতি পুলিশ পদক প্রদান করেন প্রধানমন্ত্রী।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading