শুভ জন্মদিন দীপু

শুভ জন্মদিন দীপু

উত্তরদক্ষিণ অনলাইন । ০৫ জানুয়ারি ২০২০ । আপডেট ১০:৫০

২০০৭ সালে ফারাহ খানের হাত ধরে ‘ওম শান্তি ওম’ সিনেমার মধ্য দিয়ে তার বলিউডে অভিষেক হয় দীপিকা পাড়ুকোনের। এরপর দর্শকদের উপহার দিতে থাকেন একের পর এক হিট সিনেমা।  মিষ্টি হাসির জাদুতে সবার নজর কেড়ে নেয় বিশ্বজুড়ে জনপ্রিয় এই অভিনেত্রী। আজ তার ৩৪ তম জন্মদিন। বিশেষ এই দিনটি বিশেষভাবে কাটাতে চান তিনি। আর তাই তো ‘ স্পেশ্যাল প্ল্যান ‘ রয়েছে দীপিকার। কোনো চোখ ধাঁধানো, তারকাখচিত গ্র্যান্ড পার্টি রাখছেন না রণবীর-পত্নী।  তার বদলে কয়েকজন অ্যাসিড আক্রান্তদের সঙ্গে দিনটি কাটাবেন তিনি। ইন্ডিয়ার গণমাধ্যম থেকে জানা যায়,এদিন লখনৌয়ের একটি ক্যাফেতে যাবেন দীপিকা। সেই ক্যাফে গোটাটাই পরিচালনা করেন অ্যাসিড আক্রান্তরা। আরও জানা গেছে, আশেপাশের রাজ্য থেকেও আরও বহু অ্যাসিড আক্রান্তরা আসবেন ওই ক্যাফেটিতে সেদিন। সবাইকে নিয়েই কেক কাটা থেকে শুরু করে জন্মদিন পালন করবেন এই অভিনেত্রী।

দীপিকা পাড়ুকোন এখন তার আসন্ন সিনেমা ‘ছপাক’র প্রচার নিয়েই ব্যস্ত। একজন এসিড আক্রান্ত নারীর বাস্তব জীবনের সংগ্রামের কাহিনী তিনি ফুটিয়ে তুলেছেন এই সিনেমায়। এটা তার প্রথম প্রযোজনার সিনেমা। মেঘনা গুলজার পরিচালিত সিনেমাটিতে দীপিকার বিপরীতে অভিনয় করেছেন বিক্রান্ত মাসেই। সিনেমাটি মুক্তি পাবে আসছে ১০ জানুয়ারি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading