একসঙ্গে নোবেল ও পূর্ণিমা
উত্তরদক্ষিণ অনলাইন । ০৫ জানুয়ারি ২০২০ । আপডেট ১০:৫২
জনপ্রিয় চিত্রনায়িক পূর্ণিমা। কিছুদিন আগেই ওমরাহ পালন করতে সৌদি আরব গিয়িছিলেন তিনি। বর্তমানে সেখানেই অবস্থান করছেন তিনি ও তার পরিবার। ফিরে এসে আবারও মনোযোগ দিবেন নাটকে। অভিনয় করবেন ‘মেঘ বলেছে যাব’ শিরোনামের একটি নাটকে। যাতে তার বিপরীতে দেখা যাবে মডেল-অভিনেতা নোবেলকে। এবারই প্রথম একসঙ্গে নাটকে অভিনয় করবেন তারা। চলতি মাসের শেষের দিকে নাটকটি শুটিং হবে। মেহরাব জাহিদের রচনায় নাটকটি নির্মাণ করবেন শেখ সেলিম। নাটকের গল্পে দেখা যাবে, দীর্ঘদিন প্রেম করার পর নোবেল ও পূর্ণিমা বিয়ে করে সংসারি হয়। কিন্তু বিয়ের অল্প কিছুদিন পর থেকেই সংসারে শুরু হয় নানা সংকট। এ নিয়ে তাদের মান-অভিমান। এভাবেই এগিয়ে যাবে নাটকের গল্প।
আগামী ঈদে নাটকটি আরটিভির বিশেষ ঈদ আয়োজনে প্রচারিত হবে বলে জানান নির্মাতা।

