দিনাজপুরে ছাগলের খামারে আগুন, ৪৫ ছাগলের মৃত্যু

দিনাজপুরে ছাগলের খামারে আগুন, ৪৫ ছাগলের মৃত্যু

উত্তরদক্ষিণ অনলাইন । ০৫ জানুয়ারি ২০২০ । আপডেট ১৩:০৮

দিনাজপুরের বিরল উপজেলায় একটি খামারে আগুন লেগে ৪৫টি ছাগলের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার (৫ জানুয়ারি) ভোরে উপজেলার রবিপুর গ্রামে আদনান-মুন্নার যৌথ ছাগলের খামারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বিরল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

খামারের স্বত্ত্বাধিকারী আদনান বলেন, আগুন লেগে খামারের দেশি-বিদেশি উন্নত হরিয়ানা জাতের পাঠা ও টিয়ামুখী জাতের প্রায় ৪৫টি ছাগল পুড়ে মারা গেছে। কিভাবে আগুন লেগেছে এ ব্যাপারে আমরা কিছুই বুঝে উঠতে পারছিনা।

খবর পেয়ে বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত আরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading