কম্বোডিয়ায় নির্মাণাধীন ভবনধসে ৩৬ শ্রমিক নিহত

কম্বোডিয়ায় নির্মাণাধীন ভবনধসে ৩৬ শ্রমিক নিহত

উত্তরদক্ষিণ অনলাইন । ০৫ জানুয়ারি ২০২০ । আপডেট ১৩:২৪

কম্বোডিয়ায় নির্মাণাধীন একটি (পর্যটক গেস্টহাউস) ভবনধসে অন্তত ৩৬ জন নির্মাণ শ্রমিক নিহত এবং আরও ২৩ জন আহত হয়েছে। গত শুক্রবার দেশটির রাজধানী নম পেন থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে উপকূলীয় শহর কেইপে সাত তলা ওই ভবনটি ধসে পড়ে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানায়, ধসে পড়া ভবনটির ধ্বংসস্তূপের নিচে নির্মাণ শ্রমিকরা আটকা পড়েছিলেন। ঘটনার দু’দিন পর রোববার (৫ জানুয়ারি) উদ্ধার অভিযান শেষ হয়।

নিহতদের মধ্যে ছয়টি শিশু ও ১৪ জন নারী রয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়। তবে নির্মাণ ক্ষেত্রে শিশুরা ছিল কেন, বিবৃতিতে সে বিষয়ে কিছু বলা হয়নি। কেইপের গভরর্নর কেন সাথা জানান, জিজ্ঞাসাবাদের জন্য ভবনটির মালিক এক কম্বোডিয়ান দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় কেইপ প্রদেশের কোনো কর্মকর্তাকে বরখাস্ত করা হবে না বলে জানিয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন। ভবনধসের ঘটনায় কর্তৃপক্ষের ভূমিকা সমর্থন করে তিনি বলেন, ভবনধসের ঘটনা শুধু কম্বোডিয়াতেই ঘটে না, আমেরিকাসহ অন্যত্রও এমন ঘটনা ঘটে।

জানা গেছে, কম্বোডিয়ায় চীনা পর্যটক ও বিনিয়োগকারীদের আনাগোনা বেড়ে যাওয়ায় নতুন ভবন নির্মাণের ধুম পড়েছে। কেইপের ভবনধসের ছয় মাস আগে প্রেয়া সিহানুক প্রদেশে চীনা মালিকানাধীন একটি নির্মাণ ক্ষেত্রে ভবনধসের ঘটনায় ২৮ জন নিহত হয়েছিল। ওই ঘটনার জেরে প্রদেশটির এক দুর্যোগ ব্যববস্থাপনা কর্মকর্তাকে বরখাস্ত করেছিলেন প্রধানমন্ত্রী হুন সেন আর সাত জনের বিরুদ্ধে অনৈচ্ছিক হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছিল। এবার সেই নীতি থেকে সরে এলো দেশটির সরকার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading