‘চিকিৎসার অভাবে’ খালেদার স্বাস্থ্যের অবনতি: বোনের অভিযোগ

‘চিকিৎসার অভাবে’ খালেদার স্বাস্থ্যের অবনতি: বোনের অভিযোগ

উত্তরদক্ষিণ অনলাইন । ০৫ জানুয়ারি ২০২০ । আপডেট ১৫:১৮

উন্নত চিকিৎসা না পেয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন তার বোন সেলিমা ইসলাম। রবিবার (৫ জানুয়ারি) বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।

সেলিমা ইসলাম বলেন, ‘জামিন না দিয়ে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।’

সেলিমা ইসলাম ছাড়াও খালেদা জিয়ার সঙ্গে এদিন দেখা করেন তার ছেলের বউ শর্মিলা রহমান, নাতি জাহিয়া রহমান, সামিন ইসলাম, রাখিন ইসলাম ও আরিবা ইসলাম। এছাড়া বিএনপি চেয়ারপাসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার উপস্থিত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading