তিশার অপেক্ষায় অপূর্ব

তিশার অপেক্ষায় অপূর্ব

উত্তরদক্ষিণ অনলাইন । ০৬ জানুয়ারি ২০২০ । আপডেট ১১:১৪

সম্প্রতি ‘সিএমভি ড্রামা’ শিরোনামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে বিশেষ নাটক ‘ভালোবাসা তুই’।  ব্রাত্য রায়ের গল্পে এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন এসআর মজুমদার। এর এতে জুটি বেঁধে অভিনয় করেছেনসময়ের জনপ্রিয় অভিনেতা অপূর্ব ও তানজিন তিশা। সিএমভি’র ব্যানারে নাটকটি প্রযোজনা করেছেন এসকে সাহেদ আলী পাপ্পু। নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন, আনন্দ খালেদ, তনুশ্রী তন্নী, সাব্বির চৌধুরী প্রমুখ। নাটকটিতে দেখা যায়, রাজধানীর অভিজাত এক শাড়ির দোকানে সেলস গার্ল হিসেবে কাজ করছেন তিশা !  যিনি মফস্বল শহর থেকে রাজধানীতে পালিয়ে এসে জীবনের দায়ে পড়াশুনার পাশাপাশি বেছে নেন সেলস গার্লের জীবন। এখানেও টিকতে না পেরে ফিরে যান গ্রামে। যুদ্ধ শেষে বিজয়ের বেশে ফিরে আসেন ফের শহরে, যেখানে অপেক্ষায় থাকেন তার প্রেমিক অপূর্ব। নাটকটি সম্পর্কে তানজিন তিশার ভাষ্য এমন, ‘গল্পটা যতটা প্রেমের, ততোধিক বিদ্রোহের। যেখানে একটা বার্তা আছে। বার্তাটি হলো, নিজের যুদ্ধটা আসলে নিজেকেই করতে হয়। এই নাটকটিতে কাজ করে তৃপ্তি পেয়েছি। ভালো নাড়া পাচ্ছি দর্শকদের কাছ থেকে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading