কবি রূপে সজল, প্রেমিকা নাদিয়া

কবি রূপে সজল, প্রেমিকা নাদিয়া

উত্তরদক্ষিণ অনলাইন । ০৬ জানুয়ারি ২০২০ । আপডেট ১১:১৬

একজন কবির জীবন ও তার জীবনে ঘটে যাওয়া মর্মান্তিক কাহিনি নিয়ে নির্মিত হচ্ছে বিশেষ নাটক ‘প্রিয় কবিতা’। সাংবাদিক মাহতাব হোসেনের গল্পে নাটকটি নির্মাণ করছেন আলোচিত নির্মাতা সরদার রোকন ।  নাটকটিতে কবির চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল। তার সঙ্গে জুটি বেঁধেছেন সালহা খানম নাদিয়া। গতকাল থেকে উত্তরার বিভিন্ন লোকেশনে  নাটকটির শুটিং চলছে। নির্মাতা জানান, আজ শেষ হবে এর দৃশ্যায়নের কাজ। এ প্রসঙ্গে সজল বলেন, ছবির জন্য নাটকে অভিনয় কমিয়ে দিয়েছি। তবে নির্মাতা সরদার রোকন যখন এই গল্পটা নিয়ে আমার কাছে নিয়ে এলেন, এর গল্পের প্রেমের পরে গেলাম। না করার সুযোগই নেই। নাটকে আমাকে একজন কবি চরিত্রে দেখা যাবে। যে কিনা সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়। সেই সঙ্গে তার একটি পায়ে সমস্যাও আছেন। মানে ক্র্যাচ নিয়ে হাঁটতে হয় তাকে। সামাজিক দায়িত্ববোধের জায়গা থেকেই প্রতিবাদ করতে গিয়ে এক মর্মান্তিক ঘটনার শিকার হন কবি। তারপরও তিনি থামেননি । ভাঙা পা নিয়েই অন্তর্মুখী হয়ে পড়েন। পাশপাশি লিখতে থাকেন একের পর এক জনপ্রিয় সব কবিতা। নির্মতা রোকন জানান, শীঘ্রই একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে বলে। 

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading