তেলেগু ছবিতে যীশু
উত্তরদক্ষিণ অনলাইন । ০৬ জানুয়ারি ২০২০ । আপডেট ১১:১৮
কলকাতার জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত। গত বছরটা তার জন্য বেশ ভালোই কেটেছে। তার অভিনীত ‘এক যে ছিল রাজা’ ছবিটি পেয়েছে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার। এছাড়াও ২৩টি পুরস্কার পেয়েছে ‘এক যে ছিল রাজা’। ঘুরে এসেছে ৮টি ফেস্টিভ্যাল থেকে। বাংলা ছবির বাইরেও কাজ করছেন হিন্দি ছবিতে। ইতমধ্যেই তিনি ‘মণিকর্ণিকা’, ‘সড়ক টু’, ‘দেবীদাস ঠাকুর’, ‘শকুন্তলা দেবী’তে অভিনয় করেছেন। এবার তেলেগু ছবিতে কাজ করতে যাচ্ছে এ অভিনেতা। ছবির নাম ‘অশ্বত্থামা’। এই ছবিতে তিনি অভিনয় করবেন তেলেগু অভিনেতা নাগা শৌর্যের সঙ্গে। ছবিটি নির্মাণ করবেন রামানা তেজার। ফেব্রুয়ারিতে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ভাইজাগে তোলা ছবির শুটিং স্টিল সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি পোস্টও করেছেন এ অভিনেতা। সূত্র: কলকাতা টিভি

