৭৭তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের বিজয়ী যারা

৭৭তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের বিজয়ী যারা

উত্তরদক্ষিণ অনলাইন । ০৬ জানুয়ারি ২০২০ । আপডেট ১১:২০

জমকালো আয়োজনের মধ্য দিয়ে ৬ জানুয়ারি সকালে (স্থানীয় সময় ৫ জানুয়ারি রাত) অনুষ্ঠিত হয়ে গেলো বিশ্ব বিনোদনের মর্যাদাপূর্ণ গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৭৭তম আসর। হলিউড প্রেস এসোসিয়েশন আয়োজিত আমেরিকার লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলটন হোটেলে যেন বসেছিল এক তারার হাট।  ২০১৯ সালের চলচ্চিত্র ও টেলিভিশন মিলিয়ে ২৭টি বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে এবার।  আজীবন সম্মাননা হিসেবে হলিউড কিংবদন্তি এবং অস্কার বিজয়ী অভিনেতা টম হ্যাঙ্কসকে দেওয়া হয়েছে সেসিল বি ডিমিলে অ্যাওয়ার্ড। বিশ্ব বিনোদনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। অনুষ্ঠান উপস্থাপনা করেন কৌতুকাভিনেতা রিকি গেরভাইজ। এ নিয়ে পঞ্চমবার এই দায়িত্ব পালন করলেন তিনি।

এক নজরে দেখে নেয়া যাক ৭৭তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের বিজয়ীদের তালিকা..

সিনেমা বিভাগ

সেরা সিনেমা (ড্রামা): ১৯১৭

সেরা সিনেমা (কমেডি/মিউজিক্যাল): ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’।

সেরা সিনেমা (অ্যানিমেটেড): মিসিং লিংক

সেরা বিদেশি ভাষার সিনেমা: প্যারাসাইট (কোরিয়া)

সেরা অভিনেতা (ড্রামা): হোয়াকিন ফিনিক্স (জোকার)

সেরা অভিনেত্রী (ড্রামা): রানে জেলওয়েগার (জুদে)

সেরা অভিনেতা (কমেডি/মিউজিক্যাল): টারোন এগের্টন (রকেটম্যান)

সেরা অভিনেত্রী (কমেডি/মিউজিক্যাল): ওক্যাফিনা (দ্য ফেয়ারওয়েল)

সেরা পরিচালক: স্যাম মেন্ডেজ (১৯১৭)

সেরা চিত্রনাট্যকার: কোয়েন্টিন টারান্টিনো (ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড)

সেরা সহ-অভিনেতা: ব্র্যাড পিট (ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড)

সেরা সহ-অভিনেত্রী: লরা ডার্ন (ম্যারিজ স্টোরি)

সেরা সংগীত পরিচালক: হিলদুর গুনাদোতির (জোকার)

সেরা গান: এলটন জন ও বার্নি টোপিন (আই অ্যাম গোন্না লাভ মি এগেইন)

টেলিভিশন বিভাগ

সেরা সিরিজ (ড্রামা): সাকসেশন

সেরা সিরিজ (কমেডি/মিউজিক্যাল): ফ্লিব্যাগ

সেরা টেলিভিশন সিরিজ/মুভি: চেরনোবিল

সেরা অভিনেতা (ড্রামা সিরিজ): ব্রায়ান কক্স (সাকসেশন)

সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ): অলিভিয়া কলম্যান (দ্য ক্রাউন)

সেরা অভিনেতা (কমেডি/মিউজিক্যাল): রামি ইউসুফ (রামি)

সেরা অভিনেত্রী (কমেডি/মিউজিক্যাল): ফোব ওয়ালার-ব্রিজ (ফ্লিব্যাগ)

সেরা অভিনেতা (টেলিভিশন সিরিজ/মুভি): রাসেল ক্রো (দ্য লাউডেস্ট ভয়েস)

সেরা অভিনেত্রী (টেলিভিশন সিরিজ/মুভি): মিশেল উইলিয়ামস, (ফোসে/ভেরডন)

সহ-অভিনেতা (টেলিভিশন সিরিজ/মুভি): স্টেলান স্কার্সগার্ড (চেরনোবিল)

সহ-অভিনেত্রী (টেলিভিশন সিরিজ/মুভি): প্যাট্রিসিয়া আর্কেট (দ্য অ্যাক্ট)

তথ্যসূত্র: বিবিসি, রয়টার্স

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading