চতুর্থ রাউন্ডে আর্সেনাল

চতুর্থ রাউন্ডে আর্সেনাল

উত্তরদক্ষিণ অনলাইন । ০৭ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:৩৮

 এফএ কাপের তৃতীয় রাউন্ডে লিডস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছেছে আর্সেনাল। প্রথমার্ধে এই লিডসই চাপে রেখেছিল গানারদের। একমাত্র গোলে এই জয়ে ভূমিকা ছিল নতুন কোচ মিকেল আরতেতার! শিষ্যদের নিষ্প্রভ পারফরম্যান্সে রাগান্বিত প্রতিক্রিয়া দেখিয়েছেন প্রথমার্ধে। এর পরেই দ্বিতীয়ার্ধে আক্রমণে ধার বাড়িয়ে জয় সূচক গোলটি করেন নেলসন। প্রথমার্ধে গানাররা একরকম কোণঠাসা হয়ে পড়েছিল লিডসের মুহুর্মুহু আক্রমণে। লিডসের দুর্ভাগ্য যে আধিপত্য বিস্তার করে খেললেও ভেস্তে গেছে তাদের আক্রমণ। এমন ১৫টি প্রচেষ্টা ছিল লিডসের। যার মধ্যে ছিল প্যাটট্রিক বামফোর্ডের বারে গিয়ে লাগা একটি শটও। দ্বিতীয়ার্ধে ছিল ভিন্ন চিত্র। আরতেতাই তখন রাগান্বিত স্বরে শিষ্যদের তাতিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। যার ফল মেলে দ্বিতীয়ার্ধে। রেইস নেলসন করেন আর্সেনালের জয় সূচক গোল। আর্সেনাল গোলরক্ষক মার্তিনেস জানিয়েছেন প্রথমার্ধে কতটা রাগান্বিত ছিলেন কোচ আরতেতা, ‘কোচ অনেক রেগে যাচ্ছিলো। তিনি আমাদের পারফরম্যান্সে খুশি হতে পারছিলেন না। কারণ আমরা জানতাম ওরা এভাবেই খেলতো, আর আমরাও কোচের কথাকে সম্মান দিচ্ছিলাম না।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading