সাময়িক বিরতিতে অজি কোচ

সাময়িক বিরতিতে অজি কোচ

উত্তরদক্ষিণ অনলাইন । ০৭ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:৪০

আসন্ন ইন্ডিয়া সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অজি কোচ জাস্টিন ল্যাঙার। ক্লান্তি থেকে মুক্তি নিতেই সাময়িক বিরতি নিয়েছেন তিনি। তার পরিবর্তে দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করবেন অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। বর্তমানে ল্যাঙারের কোচিং স্টাফের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচের দায়িত্ব পালন করছেন সাবেক এই অজি অলরাউন্ডার। এটি অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের জাতীয় দলের প্রধান কোচ হিসেবে প্রথম কোনো অ্যাসাইনমেন্ট। ম্যাকডোনাল্ডকে নিয়ে সিডনি মর্নিং হেরাল্ড পত্রিকায় ল্যাঙার বলেন, ‘অ্যান্ড্রু দারুণ এক কোচ। আমাদের দলে আরো দারুণ কিছু কোচ রয়েছে। যারা অ্যান্ড্রুকে সহায়তা করতে পারে।’ ল্যাঙারের অধীনে অস্ট্রেলিয়া দল টেস্টে আবার অপ্রতিরোধ্য হয়ে উঠছে। শেষ পাঁচ সপ্তাহের মধ্যে ঘরের মাঠে ৫টি টেস্ট জিতেছে ল্যাঙারের অস্ট্রেলিয়া। পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট সিরিজে প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের লজ্জা দিয়েছে দলটি। ল্যাঙার মনে করেন দলের এমন অসাধারণ পারফরম্যান্স সব তার কৃতিত্ব নয়। বরং তার অসধারণ কোচিং স্টাফের অবদান আছে এতে। দলের কোচিং স্টাফের গুরুত্ব প্রকাশ করতে গিয়ে ল্যাঙার বলেন, ‘বর্তমানে ক্রিকেটের কোচিং স্টাফের সঙ্গে যারা জড়িত আছে তাদের নিয়ে আমি খুব আত্মবিশ্বাসী। আগে আমি ক্রিকেট নিয়ে অনেক ভাবতাম। বর্তমানে আমি ক্রিকেট নিয়ে মাত্র ৩০ শতাংশ সময় ভাবি। বাকি সময় কোচিং স্টাফদের সঙ্গে চলে আমার এ নিয়ে আলোচনা। এভাবে ক্রিকেট নিয়ে আরো বড় স্বপ্ন আঁকি আমরা। ক্রিকেট সংস্কৃতিও গড়ে ওঠে।’ আগামী ১৪ই জানুয়ারি মুম্বাইতে প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে ওয়ানডে সিরিজ। ১৭ই জানুয়ারি রাজকোট ও ১৯ই জানুয়ারি বেঙালুরুতে অনুষ্ঠিত হবে বাকি দুই ম্যাচ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading