ঝিনাইদহ লেডিস ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করছেন
উত্তরদক্ষিণ অনলাইন । ০৭ জানুয়ারি ২০২০ । আপডেট ১৩:২৪
ঝিনাইদহ লেডিস ক্লাবের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে শহরের পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে এ কম্বল বিতরণ করা হয়। এসময় লেডিস ক্লাবের সভাপতি জেলা প্রশাসক পত্নী শ্যামলী রানী নাথ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরোদ্দাজা শুভ, সহ-সভাপতি রোজী আহমেদ, ক্রীড়া সম্পাদক শাহরিনা আক্তার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরতী রানী দত্ত, সদস্য ঋতু দাস, সেলিনা রহমান মিনা, নমিতা ভৌমিক, রাশেদা খানম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিন। পরে শীতার্ত অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

