দিনাজপুরে ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপাকে পড়ছে কর্মমূখী মানুষ
উত্তরদক্ষিণ অনলাইন । ০৭ জানুয়ারি ২০২০ । আপডেট ১৩:২৬
দিনাজপুরের হিলিতে আবারও ঘন কুয়াশা ও তীব্র শীতে কর্মমূখী মানুষেরা পড়ছে বিপাকে।খেটে খাওয়া দিনমুজুর মানুষগুলো বেরাতে পারছে না কাজের সন্ধানে। কনকনে শীত ও ঘন কুয়াশায় যানবহন চলাচলের বিঘ্ন ঘটছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে বীজতলা,শীতকালীন সব্জি উত্পাদন মারাত্মকভাবে ব্যহত হচ্ছে। হিলি বৃত্তশালীরাসহ উপজেলা নির্বাহী অফিসার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন। উপজেলার জালালপুর গ্রামের আকরা হোসেন জানায়,এবার পৌষের শীতের প্রকোবে সকাল সকাল ঘর থেকে বের হতে পারছিনা। প্রচন্ড শীতের কারনে কাজেও যেতে পারছিনা। সংসারের সকল সদস্যের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছি। দিনমুজুর মোখলেছ বলেন,প্রতিদিন জীবিকার খোঁজে বাহিরে যেতে হয়। কিস্তু ঘন কুয়াশা ও কনকনে তীব্র শীতের কারণে কাজের অনেক সমস্যা সৃষ্টি করছে। এদিকে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম জানায়,সারা দেশের ন্যায় এবার হিলিতেও শীতের প্রকোবটা অনেকটাবেশি। অসহায়,গরীব ও খেটে খাওয়া দিনমুজুরদের পাশে আমরা দাড়িয়েছি।প্রতিদিন রাতে উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে শীতার্তদের গায়ে গরম কম্বল পড়িয়ে দিচ্ছি। শীত থাকাকালীন আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।

