জয়পুরহাট সীমান্তে ফেন্সিডিল ও শিং মাছ জব্দ

জয়পুরহাট সীমান্তে ফেন্সিডিল ও শিং মাছ জব্দ

উত্তরদক্ষিণ অনলাইন । ০৮ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:১৬

জয়পুরহাটের পাঁচবিবির হাটখোলা সীমান্তে ১৪৮ বোতল ফেন্সিডিল ও ৯২ কেজি শিং মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জয়পুরহাট ২০ বিজিবি’র অধিনস্থ হাটখোলা ক্যাম্প কমান্ডার মোজাম্মেল হক জানায়, আজ বুধবার (৮ জানুয়ারী) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নায়েব সুবেদার উমর ফারুখ ও নায়েক সোহেল মিয়া সীমান্তের পশ্চিম উচনা গ্রামের মাঠে একদল চোরাকাররিদের ধাওয়া করে। এসময় চোরাকারবারিরা ফেন্সিডিল ও মাছের চারটি পাতিল ফেলে পালিয়ে যায়।পরে সেখান থেকে ১৪৮ বোতল ফেন্সিডিল এবং ৪ টি পাতিলে ৯২ কেজি শিং মাছ উদ্ধার করে। উদ্ধারকৃত ফেন্সিডিল ও মাছের মুল্য প্রায় ১লাখ ৫ হাজার টাকা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading