থিয়েটার আর্ট ইউনিটের ‘গোলাপজান’
উত্তরদক্ষিণ অনলাইন । ০৯ জানুয়ারি ২০২০ । আপডেট ১০:৪০
থিয়েটার আর্ট ইউনিটের আলোচিত প্রযোজনা ‘গোলাপজান’। বছরের প্রথম মঞ্চস্থ হবে আজ (৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়। মোহাম্মদ আবু তাহেরের ছোটগল্প ‘গোলাপজানের অশ্বারোহন’ অবলম্বনে এর নাট্যরূপ ও নির্দেশনা দেন প্রয়াত নাট্যব্যক্তিত্ব এস এম সোলায়মান। নাটকটির নাম ভূমিকায় অভিনয় করছেন রোকেয়া রফিক বেবী। আরও অভিনয় করবেন সেলিম মাহবুব, প্রশান্ত হালদার, চন্দন রেজা, সাইফ সুমন, কামরুজ্জামান মিল্লাত, রেজাউল আমীন সুজন, সাথী রঞ্জন দে, স্বাধীন শাহ, হাসনাত প্রদীপ, আনিকা মাহিন, দীপ্তা রক্ষিত প্রমুখ। গোলাপজান আদি ঢাকার জীবনজীবিকার স্মৃতিময় উচ্চারণ। ৬৫ বছরের অভিজ্ঞতায় আদি ঢাকার এক সাধারণ নারী গোলাপজান পরম মমতার সঙ্গে বর্ণনা করেছেন তার শৈশব-কৈশোর, যৌবন থেকে প্রৌঢ়ত্বে পৌঁছানোর সংগ্রামী কাহিনি। বিশ শতকের মধ্যভাগে রাজধানী ঢাকা শহরের শ্রমজীবী একজন নারীর পুঁজিবাদী সমাজব্যবস্থা বিকাশের ধারায় ক্রমাগত সংগ্রামী হয়ে ওঠার কাহিনি ‘গোলাপজান’।

