ইন্ডিয়ার নেহরু বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের উপর হামলা, সরব টলিউড-বলিউডের তারকারা

ইন্ডিয়ার নেহরু বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের উপর হামলা, সরব  টলিউড-বলিউডের তারকারা

উত্তরদক্ষিণ অনলাইন । ০৯ জানুয়ারি ২০২০ । আপডেট ১০:৪২

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ক্যাম্পাসে প্রবেশ করে শিক্ষার্থীদের উপর মুখোশধারীদের ন্যাক্কারজনক হামলার ঘটনায় পুরো ভারত জুড়ে চলছে চরম অস্থিরতা। এ পরিস্থিতিতে নিন্দায় সবর হয়েছেন অপর্ণা সেন, অঞ্জন দত্ত, স্বস্তিকা মুখোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায়ের মতো টলিউডের সেলিব্রিটিরা। চুপ নেই বলিউডও। স্বরা ভাস্কর, তাপসী পান্নু, নীরজ ঘাইওয়ান, অনুরাগ কাশ্যপ-সহ অনেকেই পড়ুয়াদের উপর হামলার তীব্র নিন্দা করেছেন সোশ্যাল দুনিয়ায়।

অপর্ণা সেন বলেন, ‘এই মুশোখধারী গুণ্ডা কারা? এবিভিপি? আরএসএস যাদের পিছনে রয়েছে? যদি আমরা বলি , আমরা জানি না, প্রশ্ন থেকেই যায়। বিশ্ববিদ্যালয়ে হামলা কীভাবে হয়? দিল্লি পুলিশ কী করছিল? আমাদের দেশে কী চলছে? গুণ্ডা রাজ?’ এছাড়া আরও একটি টুইটে তিনি ‘গুণ্ডা’দের এবিভিপি’র বলে উল্লেখ করেছেন। সঙ্গে বলেছেন, ‘এর জন্য এবিভিপির লজ্জা পাওয়া উচিত।’ নাট্যব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত বলেন, ‘এমন ঘটনা গণতন্ত্রের লজ্জা।’ ঘটনাটিকে ‘অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন অঞ্জন দত্ত। জয় গোস্বামীর মতে, ‘এই হামলায় বিজেপির মদত রয়েছে।’ কিন্তু পড়ুয়াদের এভাবে দমানো যাবে না বলে মন্তব্য করেন তিনি। অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় লিখেছেন, ‘একে অ্যাক্সিডেন্ট বা পড়ুয়াদের সঙ্গে দুষ্কৃতীদের লড়াই বোলো না। এটা জঙ্গি হামলা। সন্ত্রাসবাদ। মুখ ঢেকে পড়ুয়াদের উপর হামলা করা হল। কী হচ্ছে এসব?’ অভিনেতা আবির চট্টোপাধ্যায় লিখেছেন, ‘এ দেশের বুকে আঠারো আসুক নেমে।’একইভাবে নিন্দায় সরব বলিউড ব্যক্তিত্বরাও। স্বরা ভাস্কর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। কাঁদতে কাঁদতে অভিনেত্রী সেখানে বলেছেন, দুষ্কৃতীরা তাণ্ডব চালাচ্ছে জেএনইউতে। বিশ্ববিদ্যালয়ের নর্থ গেটে সবাইকে জমায়েত হয়ে প্রতিবাদ করার অনুরোধ করেছেন তিনি। এও বলেছেন, দিল্লি পুলিশ নীরদ দর্শকের ভূমিকা পালন করছে। তাদের পদক্ষেপ নেওয়ার জন্য জোর করুক আমজনতা। স্বরার ভিডিওটি শেয়ার করেছেন শাবানা আজমিও। দুষ্কৃতীদের ভিডিও শেয়ার করে অভিনেত্রী তাপসী পান্নু লিখেছেন, যেখানে সবাই ভবিষ্যৎ তৈরি করতে যায়, সেই জায়গাই ভয়ঙ্কর হচ্ছে দিনের পর দিন। অনুরাগ বসু প্রশ্ন তুলেছেন, এভাবে কতদিন সবাই চুপ থাকবে? অনুরাগ কাশ্যপ ঘটনাটিকে ‘হিন্দু সন্ত্রাস’ আখ্যা দিয়েছেন।

নিন্দনীয় এ হামলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্ট্রাগ্রামে নিজের আক্ষেপ প্রকাশ করেন আলিয়া ভাট। সেখানে তিনি লেখেন, নাগরিকদের এমন আদর্শ প্রত্যাখান করা উচিত, যা বিভাজন, অত্যাচার ও সহিংসতাকে উস্কে দেয়। তিনি আরও লেখেন, শিক্ষার্থী, শিক্ষক ও শান্তিপ্রিয় নাগরিকরা যখন প্রতিনিয়ত শারীরিক নিগ্রহের শিকার হন, তখন ‘সবকিছু ঠিক আছে’ বলে মানুষের চোখে ধুলো দেওয়া উচিত নয়। যুদ্ধের ভেতর দিয়ে আমাদের দিনকাল যাচ্ছে। প্রতিবাদ দরকার। প্রতিবাদ শুরু হোক। চলুন সবাই একজোট হই। শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বরুণও। নিজের ছবির প্রচারণাকালে এ প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের ঘটনায় নিরপেক্ষ থাকা যায় না। আমিও চুপ থাকতে পারছি না। এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। তিনি আরও বলেন, শিক্ষাঙ্গনে প্রবেশ করে শিক্ষার্থীদের উপর হামলা চালানোর মতো ভয়ংকর ঘটনা আর হতে পারে না। এটা মেনে নেওয়া যায় না। অত্যন্ত দুঃজনক। এ ঘটনায় সামাজিক যোগাযোগ্যমাধ্যম টুইটেও নিন্দা জানিয়েছেন বরুণ। সেখানে তিনি লেখেন, একজন ভারতীয় হিসেবে আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত অাইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading