বিক্ষোভ করতে আবারও ঢাকায় শ্রাবন্তী
উত্তরদক্ষিণ অনলাইন । ০৯ জানুয়ারি ২০২০ । আপডেট ১০:৪৪
নির্মাতা শামীম আহমেদ রনির নতুন ছবি ‘বিক্ষোভ’ । এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী ও শান্ত খান। এই ছবিতে অভিনয় করার জন্য গত বছর ঢাকায় এসেছিলেন এ অভিনেত্রী। করেছেন অভিনয়ও। এবার শেষ লটের কাজ করতে আবারও ঢাকায় আসছে টলিউডের জনপ্রিয় এ অভিনেত্রী। এ যেন ‘বিক্ষোভ’ করতে আবারও ঢাকায় আসছেন শ্রাবন্তী। আগামীকাল (১০ জানুয়ারি) সকালে ঢাকায় আসার কথা রয়েছে তার। সন্ধ্যায় শুটিং অংশ নিতে পারেন তিনি। বর্তমানে রাজধানীর আফতাব নগরে ‘বিক্ষোভ’র দৃশ্যধারণ হচ্ছে। স্টোরি স্প্ল্যাশ মিডিয়া প্রযোজিত সিনেমাটি নির্মিত হচ্ছে নিরাপদ সড়ক আন্দোলনের একটি সত্য ঘটনা অবলম্বনে। নির্মাতা শামীম আহমেদ রনির গল্পে ছবিটির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। ছবিটির একটি আইটেম গানে দেখা যাবে ইন্ডিয়ার সানি লিওনিকে। এছাড়াও ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কলকাতার রজতাভ দত্ত, রাহুল দেব, বাংলাদেশের অমিত হাসান, সাদেক বাচ্চু প্রমুখ।

