দুইবার গর্ভপাত হয়েছে: কাজল
উত্তরদক্ষিণ অনলাইন । ০৯ জানুয়ারি ২০২০ । আপডেট ১০:৪৬
বলিউডরে জনপ্রিয় অভিনেত্রী কাজল। দীর্ঘদিন পর আবারও স্বামী অজয় দেবগনের হাত ধরে তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র সিনেমাটি মধ্য দিয়ে ফিরেছেন তিনি। এটি নির্মাণ করেছেন ওম রাউত। অজয় দেবগন ও ভূষণ কুমারের যৌথ প্রযোজনায় ছবিটি মুক্তি পাবে আগামীকাল (১০ জানুয়ারি)। আর তাই তো প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন অজয়-কাজল। এরইমধ্যে নিজরে জীবনের কিছু কথা শেয়ার করলেন ইনস্টাগ্রামে ‘অফিসিয়াল হিউম্যান অব বোম্বে’ নামের একটি জনপ্রিয় অ্যাকাউন্টে। সেখানে তিনি জানান, দুইবার গর্ভপাত হয়েছে তার। ’বিয়ের পর আমরা সন্তান নেয়ার পরিকল্পনা করি। ২০০১ সালে কাভি খুশি কাভি গম সিনেমার সময় আমি অন্তঃসত্ত্বা ছিলাম। কিন্তু আমার গর্ভপাত হয়। সিনেমা খুব ভালো চলছিল, আর আমি হাসপাতালে ছিলাম। মোটেও আনন্দের সময় ছিল না। এরপরও একবার আমার গর্ভপাত হয়েছে। খুবই কঠিন সময় কেটেছে। তবে পরবর্তীতে নায়সা ও যুগকে নিয়ে আমাদের পূর্ণ পরিবার তৈরি হয়েছে।
হালচাল সিনেমার শুটিংয়ে অজয়ের সঙ্গে কাজলের বন্ধুত্ব গড়ে ওঠে। পরবর্তী সময়ে তা প্রেমের সম্পর্কে পরিণত হয়। সেই সময়ের স্মৃতিচারণ করে কাজল বলেন, ওই সময় অন্য একজনের সঙ্গে প্রেম করতাম। অজয়ও প্রেমের সম্পর্কে ছিল। আমি প্রায়ই আমার বয়ফ্রেন্ডকে নিয়ে তার কাছে অভিযোগ করতাম। পরবর্তী সময়ে পরস্পরের সঙ্গীদের সঙ্গে ব্রেকআপ করি। যদিও আমরা কেউ কাউকে প্রেমের প্রস্তাব দেইনি, তবে বুঝে নিয়েছিলাম একসঙ্গে থাকতে চাই। বোঝার অনেক আগেই আমাদের সম্পর্ক গড়ে উঠেছিল।

