বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

উত্তরদক্ষিণ অনলাইন । ০৯ জানুয়ারি ২০২০ । আপডেট ১০:৫৬

চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তে ইন্ডিয়ার সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন দুজন। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে ওয়াহেদপুর সীমান্তের ১৬/৬ এস পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সেলিম রেজা (২৪) ও সুমন (২৩)। সেলিমের বাড়ি শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের সরকার পাড়ায়। তার বাবার নাম তোফজুল হক। সুমনের বাড়ি একই ইউনিয়নের পোড়াপাড়া গ্রামে। তার বাবার নাম বেলাল উদ্দিন। আহত দুজন হলেন-সাকির ও দেলবর। তাদের রাজশাহী মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন বাংলাদেশি ইন্ডিয়া থেকে গরু নিয়ে আসছিলেন। ওয়াহেদপুর সীমান্তে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ‌্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই সেলিম রেজা ও সুমন মারা যান। সাকির ও দেলবর গুলিবিদ্ধ হন। চাঁপাইনবাবগঞ্জ-৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট‌্যানেন্ট কর্নেল মাহবুবুর রহমান বলেন, ‘এ ধরনের ঘটনা শুনেছি। খোঁজ নিয়ে পরে বিষয়টি জানানো হবে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading