ঘুষের টাকা সহ খাদ্য কর্মকর্তা আটক

ঘুষের টাকা সহ খাদ্য কর্মকর্তা আটক

উত্তরদক্ষিণ অনলাইন । ০৯ জানুয়ারি ২০২০ । আপডেট ১০:৫৪

ঘুষ গ্রহণকালে খুলনার ডুমুরিয়া উপজেলা খাদ্য কর্মকর্তা মো. ইলিয়াস হোসেনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনার দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক টিম তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ঘুষের এক লাখ টাকা জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে দুদক খুলনার সহকারী পরিচালক তরুণ কান্তি মণ্ডল জানান, কামরুল ইসলাম নামে এক ব্যবসায়ীর কাছ থেকে সরকারি চালের কেজি প্রতি ৩ টাকা হারে ঘুষ দাবি করেন ওই খাদ্য কর্মকর্তা ইলিয়াস। এ অভিযোগের প্রেক্ষিতে ফাঁদ পেতে তাকে আটক করা হয়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading