জিদানের পাশে ইসকো

জিদানের পাশে ইসকো

উত্তরদক্ষিণ অনলাইন । ০৯ জানুয়ারি ২০২০ । আপডেট ১৫:৪২

স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে বুধবার (৯ জানুয়ারি) রাতে ভ্যালেন্সিয়াকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এদিন দলের হয়ে একটি গোল করেন দলের স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার ইসকো। এই গোল দিয়ে দলের সাবেক তারকা ও বর্তমান কোচ জিনেদিন জিদানের পাশে বসলেন ২৭ বছর বয়সী এ তারকা। গত নভেম্বরের ২৬ তারিখে পিএসজির বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচ থেকে ইসকোকে নিয়মিত শুরুর একাদশে সুযোগ দিচ্ছেন জিদান। তার প্রতিদানও দিচ্ছেন এই স্প্যানিয়ার্ড। গত কয়েক ম্যাচে উল্লেখযোগ্য উন্নতি দেখিয়েছেন তার খেলায়। 

এদিন ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের বিরতির ১০ মিনিট আগে দুর্দান্ত এক প্রদর্শনীতে ভ্যালেন্সিয়ার জালে বল জড়ান ইসকো। রিয়াল মাদ্রিদের জার্সি  গায়ে এটি ইসকোর ৪৯তম গোল। দলের কোচ জিনেদিন জিদানও লস ব্ল্যাঙ্কোসদের জার্সি গায়ে গোল করেছেন ৪৯টি। তাদের সমান ৪৯টি করে গোল করেছেন ডেভর সুকার, হুয়ান সানুদো ও ফ্রান্সিস্কো অ্যাগুইলার। কিংবদন্তী জিদানকে স্পর্শ করা গোলটি নিজের ছেলে থিও ও সঙ্গী সারা সালামাওকে উৎসর্গ করেন ইসকো। কয়েক মিনিট পরেই জিদানকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু কর্নার কিক থেকে তার হেডার পোস্টে লেগে ফিরে আসে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading