‘হতাশ’ দুদক চেয়ারম্যান!

‘হতাশ’ দুদক চেয়ারম্যান!

উত্তরদক্ষিণ অনলাইন । ০৯ জানুয়ারি ২০২০ । আপডেট ১৬:২৫

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাদের কর্মকাণ্ডে ক্ষুদ্ধ ও হতাশ স্বয়ং কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) কমিশন বৈঠকে উপস্থিত হয়ে সবার প্রতি তার ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানান তিনি। এদিন কমিশন ভবনে সচিব মুহাম্মদ দিলোয়ার বখতের সভাপতিত্বে সমন্বয় বৈঠক শুরু হয় সকাল ১০টায়। বৈঠক চলাকালে আকস্মিকভাবে বেলা সাড়ে ১১টায় উপস্থিত হন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। এরপর তিনি কাউকে সুযোগ না দিয়ে মাইক্রোফোন নিয়ে কমিশন সচিব, মহাপরিচালক ও পরিচালকদের উদ্দেশ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, আমি ব্যথিত, ক্ষুব্ধ এবং দুঃখিত। আপনারা কি আপনাদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করছেন? আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন না করার কারণেই, নির্ধারিত সময়ে অভিযোগের অনুসন্ধান ও তদন্ত শেষ করা সম্ভব হচ্ছে না। কিভাবে ত্রুটিপূর্ণ প্রতিবেদন কমিশনে উপস্থাপিত হয়? এতে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিষ্ঠান হিসেবে দুদকের মর্যাদা ক্ষুন্ন হচ্ছে। মনে রাখবেন, দুদক একটি গণপ্রতিষ্ঠান। জনগণের কাছে দুদকেরও জবাবদিহিতা রয়েছে। তাই আপনাদেরও জবাবদিহিতা করতে হবে।

কর্মকর্তাদের উদ্দেশ্যে দুদক চেয়ারম্যান আরও বলেন, আপনারা আইনি দায়িত্ব পালন না করে বসে থাকলে তা কমিশন মেনে নেবে না। এভাবে বেআইনি যুক্তির মাধ্যমে অভিযোগের অনুসন্ধান বা তদন্তে টাইম লাইন না মানার সংস্কৃতি সহ্য করা হবে না।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading