নাগরিকে ‘নেটওয়ার্ক পাচ্ছি না’
উত্তরদক্ষিণ অনলাইন । ১০ জানুয়ারি ২০২০ । আপডেট ১৫ঃ১০
আজ (১০ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় নাগরিক টিভিতে প্রচারিত হবে বিশেষ নাটক নাটকটি ‘নেটওয়ার্ক পাচ্ছি না’। মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপের পরিচালনায় এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জোভান ও তিশা। নাগরিকে প্রচারের পর নাটকটি বঙ্গবিডিতে আপলোড করা হবে। নাটকটিতে দেখা যাবে, জাতীয় দৈনিকের সাহিত্য পাতায় কর্মরত ঢাকার একটি এলাকায় ঘড় ভাড়া নেয় জোভান। বিদায়ী ভাড়াটিয়া ঘরটি সম্পর্কে অদ্ভুতুড়ে কথা বললেও তিনি তাকে গুরুত্ব দেন না। তবে সেখানে বাস করতে গিয়ে অন্য একটি সমস্যার মুখোমুখি হন তিনি।
সেটি হলো নেটওয়ার্কের ঝামেলা। নেটওয়ার্ক পেতে প্রায়ই বাসার ছাদে উঠতে হয় তাকে। আর সেখানেই পরিচয় হয় বাড়িওয়ালার একমাত্র মেয়ে তাসনুভা তিশার সঙ্গে। দিনে দিনে তারা কাছে চলে আসেন। শুরু হয় প্রেম ও জীবন নিয়ে রঙিন স্বপ্ন দেখা।
এরপর একদিন বাসায় ফিরে ডেকোরেটরকে গেট সাজাতে দেখে অবাক হয় জোভান। জানতে পারে তিশার বিয়ে। মাথায় আকাশ ভেঙে পড়ে তার। সবকিছু ফেলে নিরুদ্দেশ হয় জোভান। কিছুদিন পর বাসায় জিনিসপত্র নিতে আসলে জানতে পারে নতুন একসংবাদ, যা আগের চেয়ে অনেক বেশি অবাক হবার মতো। গল্পে নেয় নতুন মোড়।

