পাকিস্তান বিশ্বের নিরাপদ জায়গার একটি: গেইল

পাকিস্তান বিশ্বের নিরাপদ জায়গার একটি: গেইল

উত্তরদক্ষিণ অনলাইন । ১০ জানুয়ারি ২০২০ । আপডেট ১৭ঃ১০

‘ইউনিভার্স বস’ খ্যাত ক্রিস গেইল বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দলে আছেন তিনি। গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে পাকিস্তানকে নিয়ে কথা বলেন গেইল। যেখানে পাকিস্তানকে নিরাপদ দেশ হিসেবে উল্লেখ করেন এই ক্যারিবিয়ান। গেইল এমন সময়ে এ কথা বললেন যখন নিরাপত্তা জনিত কারণে পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে যেতে সিদ্ধান্তের দোটানায় ভুগছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

৪০ বছর বয়সী টি-টোয়েন্টির ফেরিওয়ালা গেইল জানান, পাকিস্তান বর্তমানে রাষ্ট্রীয় পর্যায়ের নিরাপত্তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আর পাকিস্তান বিশ্বের মধ্যে অন্যতম নিরাপদ দেশ। গেইল বলেন, ‘পাকিস্তান বিশ্বের মধ্যে এখন নিরাপদ দেশগুলোর মাঝে অন্যতম। তারা বলেছে, তোমাদের (বাংলাদেশ ক্রিকেটারদের) রাষ্ট্রীয় নিরাপত্তা দিবে। তাই আমি বিশ্বাস করি খেলোয়াড়রা নিরাপদ থাকবে।’

শ্রীলঙ্কা সম্প্রতি প্রথম দল হিসেবে পাকিস্তানে টেস্ট ক্রিকেট খেলে এসেছে। দশ বছর পাকিস্তানে ফিরেছে টেস্ট সিরিজ। বাংলাদেশ পাকিস্তান সফরে টি-টোয়েন্টি খেলতে রাজি হলেও টেস্ট খেলতে রাজি হয়নি। নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট সিরিজ হোক এমন দাবি জানিয়েছে। তবে এখনো ফাইনাল সিদ্ধান্ত নেয়নি বিসিবি। আগামী ১২ই জানুয়ারি বোর্ড সভাতে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়ে বিসিবির কর্মকর্তা জালাল ইউনুস বলেন, ‘আমরা আশা করি ১২ই জানুয়ারির বোর্ড মিটিংয়ে পাকিস্তান সফর নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading