তিন দিনব্যাপী রসমেলা শুরু খুলনায়

তিন দিনব্যাপী রসমেলা শুরু খুলনায়

উত্তরদক্ষিণ অনলাইন । ১০ জানুয়ারি ২০২০ । আপডেট ২১ঃ১০

খুলনায় পৌষের কনকনে শীতের মধ্যে শুরু হয়েছে তিন দিনব্যাপী রসমেলা। শহুরে জীবনে বাংলার চিরচরিত ঐতিহ্যের স্বাদ এনে দিতে খেজুরের কাঁচা রস এবং রসের পিঠার এ আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে মহানগরীর পাবলিক হলে (জিয়া হল) প্রধান অতিথি থেকে রসমেলার উদ্বোধন করেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

এ সময় উপস্থিত ছিলেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ আশরাফ-উজ-জামান, খুলনা ফুড ব্লগারসের প্রতিষ্ঠাতা স্বপ্নীল মাহফুজ ও ইউশা মাহফুজ। রসমেলার আয়োজন করেছে খুলনা ফুড ব্লগারস, স্পিডনেট ও বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। রসমেলায় উপস্থাপন করা হয় বিভিন্ন স্বাদের পিঠাফুড ব্লগারস’র প্রতিষ্ঠাতা স্বপ্নীল মাহফুজ বাংলানিউজকে জানান, শীতের রস গ্রামীণ ঐতিহ্য। কিন্তু শহুরে জীবনে হারাতে বসেছিল এ ঐহিত্য। সেটি ফিরিয়ে আনতেই এই রসমেলার আয়োজন করা। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এ মেলা চলবে। মেলায় মোট ৩৭টি স্টল দেওয়া হয়েছে। সেখানে খেজুর রসসহ রসের হরেক রকম ও শীতের পিঠা পাওয়া যাচ্ছে। মেলা শেষ হবে আগামি রবিবার (১২ জানুয়ারি)।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading