পেঁয়াজ আমদানি বেড়ছে বাংলাদেশে

পেঁয়াজ আমদানি বেড়ছে বাংলাদেশে

উত্তরদক্ষিণ অনলাইন । ১১ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:৪০

মিয়ানমার থেকে আসা পেঁয়াজমিয়ানমার থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পেঁয়াজ আমদানি বেড়েছে। আজ শনিবার (১১ জানুয়ারি) ট্রলারে ৯৬৩ দশমিক ৭৪৮ মেট্রিক টন পেঁয়াজ স্থলবন্দরে পৌঁছায়। এসব পেয়াঁজ খালাসের পর চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পৌঁছে যাচ্ছে। এ বছরের জানুয়ারিতে ১১ দিনে মিয়ানমার থেকে ২ হাজার ৮২৮ দশমিক ৫৯ মেট্রিক টন পেঁয়াজ এসেছে। আজ শনিবার দুপুরে এসব তথ্য জানান টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা মোহাম্মদ আবছার উদ্দিন। তিনি বলেন, ‘আগের তুলনায় কিছুটা পেঁয়াজ আমদানি বেড়েছে। আরও বেশি পেঁয়াজ আমদানি করতে ব্যবসায়ীদের উৎসাহিত করা হচ্ছে।’ টেকনাফ শুল্ক বিভাগ জানায়, গত বছরের ডিসেম্বরে মিয়ানমার থেকে ১৪ হাজার ৬৪৭ দশমিক ৬০৯ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। নভেম্বরে ২১ হাজার ৫৬০ দশমিক ৪৫২ মেট্রিক টন ও অক্টোবরে ২০ হাজার ৮৪৩ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছিল। এছাড়া সেপ্টেম্বর ও আগস্টে যথাক্রমে ৩ হাজার ৫৭৩ মেট্রিক টন ও ৮৪ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছিল। টেকনাফ স্থলবন্দর কর্তৃপক্ষ ইউনাইটেড ল্যান্ড পোর্টের ব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দীন চৌধুরী বলেন, ‘আগের তুলনায় মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি কিছুটা বেড়েছে। ব্যবসায়ীদের বারবার বোঝানোর পর সফলতা এসেছে। মিয়ানমার থেকে আসা পেঁয়াজ দ্রুত খালাস করা হচ্ছে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading