দিনাজপুরে ঘোড়দৌড় প্রতিযোগিতা

দিনাজপুরে ঘোড়দৌড় প্রতিযোগিতা

উত্তরদক্ষিণ অনলাইন । ১১ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:৪২

দিনাজপুরের ঘোড়াঘাটে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের মতো এবারও উপজেলার রামপুরা যুব সমাজ বন্ধ সংগঠনের উদ্যোগে এই ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ২০ থেকে ৩০ জন প্রতিযোগী ঘোড়াসহ অংশ নেয়। প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীরা জানান, পুরষ্কারের আশায় নয়, ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তারা। ঘোড়দৌড় সংগঠনের সভাপতি শাজাহান মন্ডল  বলেন, ‘উপজেলার নাম ঘোড়াঘাট। এক সময় ঘোড়াঘাটে প্রচুর ঘোড়া ছিল। সেসময় ঘোড়দৌড় প্রতিযোগিতা হতো। কালক্রমে এ এলাকায় ঘোড়া প্রায় বিলুপ্তির দিকে। ঐতিহ্যকে ধরে রাখাতে তাই প্রতি বছর ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করছি।’ আজ শনিবার (১১ জানুয়ারি) দুপুরে ঘোড়াঘাট উপজেলার রামপুরা (টুবঘুরিয়া) মাঠে ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মন্ডলের সভাপতিত্বে দ্বিতীয় দিনের মতো ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামীকাল এ প্রতিযোগিতার তৃতীয় এবং শেষ দিন। এসময় উপস্থিত ছিলেন, ঘোড়াঘাট উপজেলার চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহান শাহ, উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম, পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন, উপজেলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন প্রমুখ ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading