ট্রাকের ধাক্কায় পিকআপ খাদে, নিহত ১

ট্রাকের ধাক্কায় পিকআপ খাদে, নিহত ১

উত্তরদক্ষিণ অনলাইন । ১১ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:৪৪

লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেছে। এতে পিকআপভ্যানের চালক মো. মামুন (৩৫) নিহত হয়েছেন। নিজাম ও রিয়াজ নামে দুজন আহত হয়েছেন। আজ শনিবার (১১ জানুয়ারি) সকালে সদর উপজেলার যাদৈয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মো. মামুনের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জের গোপালপুর গ্রামে। তার বাবার নাম নূরনবী। প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের উত্তর তেমুহনী থেকে ছেড়ে যাওয়া একটি পিকআপভ্যান ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে দ্রুত গতির একটি ট্রাক ধাক্কা দেয়। এতে পিকআপটি  নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে  ঘটনাস্থলেই মামুন নিহত হন। আহত দুইজনকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ইকবাল হেসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পিকআপভ্যান থেকে একজনের লাশ উদ্ধার করা হয়। আহত দুইজনকে সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading