ওমানের সুলতানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ওমানের সুলতানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

উত্তরদক্ষিণ অনলাইন । ১১ জানুয়ারি ২০২০ । আপডেট ১৫:১২

ওমানের সুলতান কাবুস বিন সাঈদ আল সাঈদের ইন্তেকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শনিবার (১১ জানুয়ারি) প্রধানমন্ত্রী এক শোক বার্তায় সুলতানের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে শুক্রবার (১০ জানুয়ারি) সুলতান কাবুস ৭৯ বছর বয়সে মারা যান (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইরি রাজিউন)। তিনি আরব বিশ্বের শাসকদের মধ্যে সবচেয়ে বেশি ৫০ বছর ধরে দেশ শাসন করেছেন। ১৯৭০ সালে ব্রিটিশদের সহযোগিতায় পিতা তৈমুরখে ক্ষমতাচ্যুৎ করে তিনি সুলতানের দায়িত্ব গ্রহণ করেন। সেই থেকে আমৃত্যু দেশটির শাসক ছিলেন কাবুস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading