আচরণগত কারণে বাদ পেরছিলেন হার্দিক পান্ডিয়া

আচরণগত কারণে বাদ পেরছিলেন হার্দিক পান্ডিয়া

উত্তরদক্ষিণ অনলাইন । ১২ জানুয়ারি ২০২০ । আপডেট ১৭ঃ৩০

ইন্ডিয়ান অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। যার নাম শুনলে অনেক খেলোয়াড়ই মনে মনে ভয় পেতে শুরু করে। তবে একদিনেই এমন সাফল্য পাননি তিনি। করতে হয়েছে অনেক কষ্ট। এমনকি আচরণগত সমস্যার কারণে বাদও পরেছিলেন তিনি। 

সম্প্রতি এক সাক্ষাতকারে তার অতীত নিয়ে কথা বলেন হার্দিক পান্ডিয়া। যেখানে তিনি জানান, আচরণগত সমস্যার কারণে তিনি ক্রিকেট দল থেকে ছিটকে গেছেন। তখন তিনি বারোদা অনূর্ধ্ব-১৭ দলের ক্রিকেটার ছিলেন। একই সময় তার ভাই ক্রুনাল পারফরম্যান্সের জন্য দল থেকে বাদ পাড়েন। ঠিক তখনই পান্ডিয়া ভাইদের বাবা হার্ট অ্যাটাক করেন। আর এর কারণে তিনিও চাকরি থেকে সরে যান। ঠিক সে সময় খুব বাজে অবস্থা পার করেন তারা। ‘১৬ বছর বয়সে যখন অ্যাটিচিউড কি! সেটা আমি বুঝতাম না। তখন আমি বারোদা অনূর্ধ্ব-১৭ দল থেকে আচরণগত সমস্যার কারণে বাদ পড়ি। ক্রুনালও বাদ পড়ে। ঠিক তখন বাবা হার্ট অ্যাটাক করে। যার ফলে আমাদের পরিবারের কারো তখন উপার্জন ছিলো না। ঠিক সে সময় আমরা খুব বাজে অবস্থার মধ্যে কাটাই।’- নিজের বাজে সময়ের বিষয়ে বলেন হার্দিক। পরবর্তী সময় হার্দিক পান্ডিয়া নিজেই উপলব্ধি করেন এভাবে চলবে না। ক্রিকেটে সঠিক ভাবে মন দিতে হবে। এজন্য ক্রিকেটের বন্ধু ছাড়া আর কারো সঙ্গে মিশতেন না হার্দিক। টানা তিন বছর সব শ্রম ক্রিকেটে দিয়েছেন তিনি। যে ক্রিকেট এখন দু’হাত ভরে দিচ্ছেন তাকে। এ নিয়ে সদ্য বাগদান সারা হার্দিক বলেন, ‘আমরা মোটামুটি স্বচ্ছল ছিলাম। কিন্তু তখন আমরা একদম পথে বসার উপক্রম হয়েছে। আমি ভাবতাম, কেনই আমরা এত কষ্ট শিকার করতে হচ্ছে? আমি তখন আমার লক্ষ্য স্থির করি। আমার সব শ্রম খেলার মধ্যে নিবেদন করি। টানা তিন বছর ক্রিকেট ছাড়া আর কোনো দিকে খেয়াল দেইনি। সবার সাথে কথা বলা বন্ধ করে দেই। যাতে লক্ষ্য থেকে বিচ্যূতি না ঘটে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading