বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নেই মাশরাফি
উত্তরদক্ষিণ অনলাইন । ১৩ জানুয়ারি ২০২০ । আপডেট ১৮ঃ৫৫
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা থেকে নিজের নাম প্রত্যাহার করে নিচ্ছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তবে অভিমান থেকে নয়, অন্য ক্রিকেটারদের সুযোগ করে দিতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। গত রবিবার (১২ জানুয়ারি) বিসিবির কার্যনির্বাহীর সভা শেষে সংবাদিকদের একথা জানান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। পাপন বলেন, মিটিং শুরু হওয়ার আগে মাশরাফির সঙ্গে আমার কথা হয়েছে। সেই ফোন করেছিল আমাকে। তার কথা অনুযায়ী, কেন্দ্রীয় চুক্তিতে তাকে রাখতে না বলেছিল। সে খেলার মধ্যে আছে, কিন্তু কেন্দ্রীয় চুক্তিতে থাকতে চায় না। এ কারণে যে, তাহলে নতুন একজন সুযোগ পাবে। ‘আমরা তার প্রস্তাব মেনে নিয়েছি। অতএব কেন্দ্রীয় চুক্তি যেটা আসছে ওটার মধ্যে হয়তো মাশরাফির নাম থাকছে না।’

