আগুয়েরোর এক ডজন হ্যাটট্রিক

আগুয়েরোর এক ডজন হ্যাটট্রিক

উত্তরদক্ষিণ অনলাইন । ১৩ জানুয়ারি ২০২০ । আপডেট ১৮ঃ৫৫

অ্যাস্টন ভিলাকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছে ম্যানচেস্টার সিটি। ভিলার ঘরের মাঠে সিটির এমন গোল উৎসবে ক্যারিয়ারের ১২তম হ্যাটট্রিকের দেখা পেয়েছেন সার্জিও আগুয়েরো। আর এই হ্যাটট্রিকের মধ্য দিয়ে দুটি রেকর্ড হয়েছে। তার আগে এক ডজন হ্যাটট্রিক আর কেউ করতে পারেননি। আর ৩ গোল করে তিনি নন ব্রিটিশ খেলোয়াড় হিসেবে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন প্রিমিয়ার লিগে। স্কাই ব্লুজদের জার্সি গায়ে প্রিমিয়ার লিগে তার মোট গোল এখন ১৭৭। প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলের দিক দিয়ে এখন তার সামনে আছেন কেবল অ্যালান শিয়েরার (২৯৮), ওয়েন রুনি (২৫৩) ও অ্যান্ডি কোল (২২৯)। গতকাল রবিবার রাতে (১২ জানুয়ারি) অ্যাস্টন ভিলার বিপক্ষে প্রথমার্ধেই চার গোল করে সিটি। রিয়াদ মাহরেজ করেন জোড়া গোল। ১টি করে গোল করেন অ্যাগুয়েরো ও গ্যাব্রিয়েল জেসাস।

বিরতির পর ফিরে আরো দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন আগুয়েরো।  তাতে ৬-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি। এই জয়ের ফলে লেস্টার সিটিকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। ২২ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৪৭। সমান ম্যাচ থেকে ৪৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে লেস্টার। ২১ ম্যাচ থেকে ৬১ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে লিভারপুল। ২০১১ সালে ৪০ মিলিয়ন পাউন্ডে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে আগুয়েরোকে দলে ভিড়িয়েছিল ম্যানসিটি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading