ড. ইউনূসকে শ্রম আদালতে হাজিরের নির্দেশ

ড. ইউনূসকে শ্রম আদালতে হাজিরের নির্দেশ

উত্তরদক্ষিণ অনলাইন । ১৩ জানুয়ারি ২০২০ । আপডেট ১৮ঃ৫৫

শ্রম আইনে দায়ের করা মামলায় গ্রামীণ কমিউনিকেশন্সের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার অন্য বিবাদীরা হলেন- গ্রামীণ কমিউনিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজনীন সুলতানা, উপ-মহাব্যবস্থাপক (জিএম) গৌরি শংকর ও পরিচালক আ. হাই খান। এই চার জনকে আগামী ৬ ফেব্রুয়ারি হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৩ জানুয়ারি) ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক রহিবুল ইসলাম এই নির্দেশ দেন। এর আগে, গত ৫ জানুয়ারি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের শ্রম পরিদর্শক (সাধারণ) তরিকুল ইসলাম বাদী হয়ে ঢাকার তৃতীয় শ্রম আদালতে  ড. মুহাম্মদ ইউনূসসহ চার জনের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading