চ্যানেল আই ‘পাসওয়ার্ড’

চ্যানেল আই ‘পাসওয়ার্ড’

উত্তরদক্ষিণ অনলাইন । ১৪ জানুয়ারি ২০২০ । আপডেট ১৮ঃ১০

গত বছরটি চলচ্চিত্রের জন্য ছিল হতাশার।  মুক্তি পেয়েছিল মাত্র ৪২টি ছবি। যার মধ্যে ব্যবসায় সফল হয়েছে মাত্র একটি ছবি।  যার নাম ‘পাসওয়ার্ড’। দর্শকদের মন জয় করে এবার টিভিতে প্রচারিত হতে যাচ্ছে ছবিটি।  আগামী ১৪ ফেব্রুয়ারি দুপুর ৩টা ৫ মিনিটে ‘পাসওয়ার্ড’-এর ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে চ্যানেল আইয়ের পর্দায়। আর এ জন্যই প্রযোজক শাকিব খানের কাছ থেকে ছবিটির সত্ত্ব ক্রয় করেছে চ্যানেল আই।  

এ প্রসঙ্গে চিত্রনায়ক শাকিব খান বলেন, ‘দর্শকদের ভালোবাসায় আমি মুগ্ধ। দেশে চলচ্চিত্রের ক্রান্তিকালের মধ্যেও গেল বছর আমার প্রযোজনা প্রতিষ্ঠান “এসকে ফিল্মস’র ছবি “পাসওয়ার্ড” ব্যবসাসফল হয়েছে। এবার ছবিটি চ্যানেল আই দর্শকদের দেখানোর আগ্রহ প্রকাশ করেছে, তাই টিভি সত্ত্ব চ্যানেল আইয়ের কাছে বিক্রি করা হয়েছে। এবার দেশ ও দেশের বাইরের দর্শকরাও ছবিটি দেখার সুযোগ পাবেন।’

মালেক আফসারীর পরিচালিত ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও বুবলী।   এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমন, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা শানু প্রমুখ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading