আরটিভিতে ৩ নারী নির্মাতার গল্প

আরটিভিতে ৩ নারী নির্মাতার গল্প

উত্তরদক্ষিণ অনলাইন । ১৪ জানুয়ারি ২০২০ । আপডেট ১৯ঃ১০

আগামী ৮ মার্চ বিশ্ব নারী দিবস। এ উপলক্ষে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি প্রতিবছর নেয় বিশেষ পদক্ষেপ। এবারও তার ব্রতিক্রম হবে না। ‘প্রেরণায় নারীর গল্প’ বিষয়বস্তু নিয়ে নির্মিত হবে তিনটি নাটক।  আর এগুলো নির্মাণ করবেন জনপ্রিয় তিন নারী নির্মাতা।  তারা হলেন: চয়নিকা চৌধুরী, শ্রাবণী ফেরদৌস ও প্রীতি দত্ত। এ উপলক্ষে গতকাল সোমবার (১৩ জানুয়ারি) নগরীর কারওয়ান বাজারে অবস্থিত আরটিভি কার্যালয়ে এ নির্মাতাদের সঙ্গে চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠিত হয়। আরটিভির পক্ষ থেকে চুক্তিপত্রে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। অন্যদিকে স্বাক্ষর করেন চয়নিকা চৌধুরী, শ্রাবণী ফেরদৌস ও প্রীতি দত্ত। এ সময় আরো উপস্থিত ছিলেন আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব, আরটিভি হেড অব মার্কেটিং সুদেব চন্দ্র ঘোষ, প্রোগ্রাম এজিএম সৈয়দ সাবাব আলী আরজু।

সৈয়দ আশিক রহমান বলেন, ‘আমরাই প্রথম নারী দিবসকে সামনে রেখে বড় ধরনের আয়োজন, যেমন: আলোকিত নারী সম্মাননা প্রদান করি। আরটিভির অনুষ্ঠান পরিকল্পনায় আমরা সবসময় ব্যতিক্রম কিছু করার চেষ্টা করি। বর্তমান নারীরা ক্রমশ অগ্রসরমান। তার প্রতিফল আমরা সমাজ বাস্তবতায় দেখতে পাচ্ছি। নারীদের এমন কিছু গল্প আছে যা সমাজের সবার জন্য অনুকরণীয়। সেই সব গল্প দর্শকদের সামনে তুলে ধরার প্রয়াসে এই আয়োজন করছি।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading